সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আ.লীগ নেতাদের বিভাগীয় দায়িত্ব বণ্টন

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বন্টন করা হয়েছে।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা নব-নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।

এতে যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, ডা. দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, এডভোকেট আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে ও সাখাওয়াত হোসেন শফিককে সিলেটের বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930