সর্বশেষ:

কৃষকের উদ্ভাবন বিচি ছাড়া লিচু

আকাশবার্তা ডেস্ক :

১৯ বছরের চেষ্টায় বিচিহীন লিচুর উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক কৃষক। এ প্রকল্পে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয় হয়েছে তার।

ডেইলি মেইল জানায়, টিবি ডিক্সন নামের এই উদ্ভাবকের বাড়ি সারিনা বিচে। তিনি বছরের পর বছর পরিশ্রম করে লিচুর বিভিন্ন জাত উদ্ভাবন করেন।

চীন থেকে গাছ এনে তিনি তার এই গবেষণা শুরু করেন।

টিবি ডিক্সন জানান, তার এই লিচু খুবই সুস্বাদু। খেতে কিছুটা আনারসের মতো।

তিনি বলেন, এই অর্জনের জন্য তাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। সফলতার আগ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন।

বিচি ছাড়া লিচু বাণিজ্যিকভাবে ভোক্তাদের কাছে পরিচিতি পাবে বলে আশা তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930