সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পিকআপ খাদে পড়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যান চালক মো. মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে। আহতরা হলেন, নিজাম ও রিয়াজ।

স্থানীয়রা জানায়, শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালক মামুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অপর দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার ও গুরুত্ব আহত অবস্থায় দুইজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930