রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

১৬ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে : জয়

তথ্য প্রযুক্তি ডেস্ক :

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার।

রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন সংযোগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ দেশের ১৪৬টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশন একযোগে ১০ মেগাবাইট গতিসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক চালু কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বর্তমানে দেশের প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন জানিয়ে জয় বলেন, শিক্ষার্থীদের সবার দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হলো। দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিটিসিএল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শুধু সারাদেশের মানুষেকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনলেই হবে না। লক্ষ্য রাখতে হবে যাতে ইন্টারনেটের উচ্চগতি নিশ্চিত থাকে। যাতে সারাদেশের তরুণ সমাজ দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সেবা পায়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১