সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

দোকানে বসে চা বানালেন আতিকুল, খেলেন ভোটাররা

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম নিজ হাতে চা বানিয়ে ভোটার-কর্মীদের খাইয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালানোর সময় চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হন আতিকুল।

নির্বাচনীর প্রচারণার সময় একটি চা দোকানে চা বানাতে বসে পড়েন তিনি। এ সময় সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানান আতিকুল। ওই চা তিনি পান করতে দেন ভোটার ও কর্মীদের।

সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন তারা।

এসময় আতিকুল ইসলাম, ‘এই চা চা চা হবে, চা চা চা খাবেন…’ বলতে থাকেন।

চা দোকানদার ইয়াসিন জানান, ‘ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছে সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম হিসেবে উনি আটশ টাকা দিয়ে গেছেন’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০