সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন শুক্রবার সকাল ৯টায়

নিজস্ব প্রতিনিধি :

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হতভাগা দুই ভাইয়ের দাফন শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাদেরকে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতদের পরিবার। ওমান থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মৃতদেহ এসে পৌছেঁছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৯টায় তাদের লাশবাহী গাড়িটি  লক্ষ্মীপুর অভিমুখে রওনা হয়।

এর আগে গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে ওমানের রাজধানী মাসকাটের সালালা নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘনায় ওই দু ভাইসহ তিন বাংলাদেশি নিহত হন। নিহত অপরজনের নাম জাহাঙ্গীর। তাদের দুইজনের বাড়ি কমলনগরে, অপরজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। এ সময় দুর্ঘটনায় জসিম উদ্দিন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিজওয়া হাসপাতালে চিকিৎধীন তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

নিহত দুই ভাই হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫)। গুরুতর আহত জসিম উদ্দিন কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে এবং নিহতদের মামা।

ঘটনারদিন রাত ১০টার দিকে ওমানের মেজওয়া শহরের অদূরে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর অবস্থায় জসিম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা চারজন দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে ছিলেন।

নিহত মাসুদ আলম ও জুয়েল রানার বাবা সাহাব উদ্দিন খলিফা বলেন, দুই বছর আগে তার দুই ছেলে ওমানে যায়। মঙ্গলবার রাতে ওইদেশ থেকে এক আত্মীয় দুই ছেলের মৃত্যুর খবর জানায়। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনরা আহাজারি করছেন। দু ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031