সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নতুন বিজ্ঞান ভবন উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব মো. সামছুল হুদা বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে বিজ্ঞান ভবনটি নির্মাণে এককভাবে অর্থায়ন করেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুল হুদা । বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেল ৩টায় বিজ্ঞান ভবনটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুল হুদা।

বক্তব্য রাখেন- প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরীক্ষিত দেবনাথ, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী মো. মোস্তফা কাজল, মহিন উদ্দিন বুলু, মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ, মো. দেলোয়ার হোসেন, এ্যাড. সামছু উদ্দিন, মো. আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930