সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগ্নে সালাউদ্দিন (২০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার হোসেন ও তার ভাগ্নে। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ জানান, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত ১টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানানো হয়েছে।

নিহত আনোয়ার হোসেন রাজধানীর মতিঝিলে পানির ব্যবসা করতেন। তাদের বাড়ি কুমিল্লায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930