মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলর নিয়োগ দেয়া হবে’

আকাশবার্তা ডেস্ক :

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর নিয়োগ দেয়া হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইজন করে কাউন্সেলর নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায়  এই তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

তিনি বলছেন, প্রথমে প্রতিটি জেলায় এবং সম্ভব হলে প্রতিটি উপজেলায় কাউন্সেলর নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে একজন নারী ও একজন পুরুষ কাউন্সেলর নিয়োগ করা হবে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীরা নানা বিষয়ে ট্রমার মধ্যে থাকে। বাবা-মায়ের চাপ, পড়াশোনার চাপ, ভালো ফলাফলের জন্য চাপ, পাড়া-প্রতিবেশীর চাপ, বন্ধু-বান্ধবদের চাপ। তার সঙ্গে শিক্ষার্থীরা নানা রকম সহিংসতা দেখে, নানা ঘটনা দেখে।

এসব বিষয়ে শিশু-কিশোরদের মধ্যে ট্রমা তৈরি হয়। যদি আমরা যথাযথভাবে তা অ্যাড্রেস করতে না পারি তাহলে বড় সমস্য দেখা দেয়। প্রধানমন্ত্রী এই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সেই জন্যই আমরা চেষ্টা করছি।

প্রথমে প্রতিটি জেলায়, সম্ভব হলে প্রতিটি উপজেলায় দুইজন করে কাউন্সেলর নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মানসিক দিক নিয়ে কাজ করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন নারী ও একজন পুরুষ কাউন্সেলর নিয়োগ দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০