সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বগুড়া-১ আসনের সাংসদ

আকাশবার্তা ডেস্ক :

বগুড়া-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মান্নান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকায় নিজের ধানমণ্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে বেলা আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার শ্যালক সোনাতলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন জানান, দুপুরের পর তার (মান্নান) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছিল না। এছাড়া সুগার নিল হয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে।

সংসদ সদস্য আবদুল মান্নানের সুস্থতা কামানায় শুক্রবার বাদ জুমা সোনাতলার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও সোনাতলা উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে।

তৃতীয়বারের মত সংসদ সদস্য আবদুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930