শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পৃথকস্থানে বজ্রপাতে ভাইবোনসহ নিহত ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর ও নোয়াখালীর সদরে পৃথকস্থানে বজ্রপাতে ভাইবোনসহ ৩ জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত হয় রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোর। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মটবী এলাকায় ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার নুর মোহাম্মদ সওদাগরের ছেলে।

এ দিকে নোয়াখালীর সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামে বজ্রপাতে দুই ভাই বোন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে ঘুর্নিঝড় ও বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতদের নাম লিপি আক্তার (১০) ও মো. শরীফ (৭)। তারা দুজনই ওই গ্রামের খুরশিদ আলমের মেয়ে ও ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রিয়াদ ক্ষেতে কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত তার মৃত্যু ঘটে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালীতে বজ্রপাতে ভাই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নোয়াখালী সদর থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে সহোদর ভাই বোন লিপি ও শরীফের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১