মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাংবাদিকের বিরুদ্ধে অঞ্জনার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

বিনোদন ডেস্ক :

পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সিরাজউদ্দিন ওরফে রাজা সিরাজ নামে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

অভিযুক্ত সাংবাদিক সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক। ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে নায়িকা অঞ্জনার ছবিও দেখা যায়।

অঞ্জনা আদালত থেকে বেরিয়ে বলেন, ‘এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আজ আদালতে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রার প্রথম পৃষ্ঠায় ওই জ্যোতিষী ও তার বিজ্ঞাপনের ওপর সংবাদটি প্রকাশিত হয়। এতে ‘প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী — একা’, ‘প্রতারণার বিজ্ঞাপনে — রিনা খান’, ‘প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা সুজাতা’, ‘প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী — জি কে শামীমের — রত্না’, ‘প্রতারণার বিজ্ঞাপনে চিত্রনায়িকা অঞ্জনা’ ও ‘দুই মাসির সাথে ছিনতাইকারী মেহেদী হাসান নয়ন’ ক্যাপশন দিয়ে কিছু ছবি প্রকাশ হয়।

৮ জানুয়ারি বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন অঞ্জনা। এ নিয়ে তিনি রাজপথ বিচিত্রার সম্পাদক রাজা সিরাজের সাথে যোগাযোগ করলে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই সম্পাদক।

অঞ্জনা চাঁদা দাবির জবাব চাইলে রাজা সিরাজ হুমকি দিয়ে বলেন, ‘আরও গোপন তথ্য আছে, যা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।’

এদিকে অঞ্জনা সুলতানার দায়ের করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০