সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রাণঘাতী নতুন ভাইরাস, স্বাস্থ্য অধিদফতরের সতর্কতা

স্বাস্থ্য ডেস্ক :

চীনে নতুন ভাইরাসজনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত আরো ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। রোববার উহান শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন রোগী শনাক্তের বিষয়টি জানিয়েছে।

ভাইরাসজনিত এ রোগ শনাক্তে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ চীন থেকে সরাসরি ফ্লাইটে আসা যাত্রীদেরকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

জানা গেছে, মার্স-করোনা ভাইরাসের মতো এ ভাইরাসের আক্রমণে আক্রান্ত ব্যক্তির শরীরের জ্বর অনুভূত হয়। জ্বরের তীব্রতা বাড়লে শ্বাসকষ্ট হয়। এরপর নিউমোনিয়া হয় বা হতে পারে। রোগটি ছোঁয়াচে। তবে নতুন এ চীনা ভাইরাস পশু-পাখি নাকি সামুদ্রিক মাছ থেকে সংক্রমিত হচ্ছে সেটি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ভ্রমণ শেষে আসা দেশি-বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাণিজ্যসহ বিভিন্ন কারণে চীনের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে যাত্রী যাতায়াত করায় নতুন ধরনের ভাইরাসজনিত এ রোগটি বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সতর্কতামূলকভাবে এখনই ‘নোবেল করোনাভাইরাস’ এর সংক্রমণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, অধিদফতরের সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উদ্যোগে এ রোগটি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ওরিয়েন্টশেন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি চীনের হুওয়ান শহরে দেখা দেয়া নতুন ধরনের ভাইরাসজনিত ‘নোবেল করোনাভাইরাস’ এর সংক্রমণরোধে এক্ষুনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তিনি বলেন, চীন ও হংকং থেকে ফ্লাইটযোগে নিয়মিত যাত্রী আসা যাওয়া করায় এ রোগে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই এখন থেকেই চীন ও হংকংয়ের ফ্লাইটে আসা যাত্রীদেরকে বিশেষ ধরনের স্বাস্থ্যকার্ড সরবরাহ করার মাধ্যমে স্ক্রিনিং করা, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাসহ নতুন এ রোগের উপসর্গ রয়েছে কি না, তা যাত্রীদের কাছ থেকে জানার উদ্যোগ নিতে হবে। সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের চিকিৎসকদেরকে নতুন এ রোগটি সম্পর্কে অবহিত করতে হবে। পাশাপাশি জনগণের মাঝেও এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক ‘রোগ নিয়ন্ত্রণ’ অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, ২০১৯-এনসিওভি-করোনা ভাইরাসের তথ্য আমরা পেয়েছি। ইতিমধ্যে এ বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা চীন থেকে আসছেন- এমন পর্যটকদের হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ‘থার্মাল স্ক্যানার’র ভেতর দিয়ে আসতে হবে। তাদের শরীরে জ্বরের অস্তিত্ব পাওয়া গেলে নিরাপত্তামূলক পরীক্ষা করা হবে।

ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৩ জন এবং থাইল্যান্ডে ২ জনের মৃত্যু হয়েছে।

চীনের উহান শহরে এপর্যন্ত ‘নভেল করোনা ভাইরাসে’ আক্রান্ত মোট ৬২ জনকে শনাক্ত করা হয়েছে, যেখান থেকে এই ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ৬২ জনের মধ্যে ১৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও গুরুতর অসুস্থ অবস্থায় ৬০ বছর বয়সী দুজনের মৃত্যু হয়েছে।

মধ্য চীন থেকে আগত বিমান যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে এশিয়ার অন্তত ৬টি দেশ। উহান থেকে আসা তিন ব্যক্তির মধ্যে এই রোগ শনাক্ত করার কথা জানিয়েছে থাইল্যান্ড ও জাপান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930