মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর সরকারি কলেজ : আগে দলীয় কর্মসূচি পালন, পরে ক্লাস

ক্যাম্পাস প্রতিবেদক :

সাপ্তাহিক কর্মসূচি মিছিল-সমাবেশে যোগদানের পরেই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ দেয় ছাত্রলীগ। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহাদ বিন কামাল মাহি ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় লক্ষ্মীপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিমকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দেন। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নেতাদের নির্দেশে মিছিল ও সমাবেশের পর তারা ক্লাসে ফিরে যান।

শুরুতে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অধ্যক্ষকে ছাত্রলীগ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে এসময় ঘোষণা দেন বক্তারা। এজন্য তারা সমাবেশ শেষে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন। এই সংগঠনের সদস্যরা অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে।

সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি বলেন, ‘শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করতে ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।’ এসময় তিনি কলেজ ছাত্রলীগে মুখোশধারীদের ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ কর্মসূচিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রাব্বি, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ অন্তর, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন শান্ত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিমের নির্দেশে ছাত্রলীগ নেতারা মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার অনুরোধ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০