সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ায় স্বামীকে দুধে গোসল!

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে তালাকের পর স্বামীকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন তার প্রথম স্ত্রী। এ সময় প্রথম স্ত্রীর সঙ্গে পুরো এলাকাবাসীকে আনন্দ-উল্লাসে মেতে ওঠতে দেখা যায়।

এছাড়া একইসঙ্গে ওই গ্রামে রাতভর চলে খিচুড়ি উৎসব। রোববার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্বামী আজিজুল হক আমার সংবাদ প্রতিনিধিকে বলেন, আমি দুই বিয়ে করেছিলাম। এতে সংসারে অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফেরাতে ছোট স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। জীবনে আর বিয়ে করবো না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। পাশাপাশি জীবনে কেউ যেন দুই বিয়ে না করে অনুরোধ রইলো।

তিনি আরো বলেন, আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়া হয়েছে। পাশাপাশি প্রথম স্ত্রী দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।

স্থানীয়রা জানায়, সিংগারদিঘী গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আজিজুল হক ২০০১ সালে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সলিং মোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজ নাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখে-শান্তিতে চলছিল তাদের সংসার। তাদের ঘর আলোকিত করে আসে দুই সন্তান।

এদিকে ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে গ্রামের অন্য এক নারীকে বিয়ে করেন আজিজুল। দ্বিতীয় বিয়ের পর থেকে তার সংসারে চরম অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফিরিয়ে আনতে আজিজুল নিজেই আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন।

এতে খুশি হয় স্থানীয়রা। তারা নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কয়েক গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়। পাশাপাশি প্রথম স্ত্রী তাজ নাহার স্বামী আজিজুলকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031