মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নিরাপত্তায় থাকছে ১০,০০০ পুলিশ

স্পোর্টস ডেস্ক :

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হাই ভোল্টেজ টি-২০ ক্রিকেট আসর।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে ক্রিকেটাররা। দীর্ঘ ১১ বছর পর দেশটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

এতে নিরাপত্তা দিতে কমপক্ষে ১০ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হচ্ছে। সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ (অপারেশন উইং)।

এছাড়া খেলা দেখতে যাওয়া দর্শকদেরকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি পাড় হতে হবে।

তিনটি স্তরে নিরাপত্তা বেষ্টনিতে তাদেরকে চেক করে তবেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হবে। এতে সুনির্দিষ্ট কিছু জিনিস স্টেডিয়ামে নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

এ খবর দিয়ে পাকিস্তানের অনলাইন দ্য নিউজ বলছে, নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, কমপক্ষে ১০ হাজার পুলিশ কর্মকর্তা, অফিসিয়াল এই পরিকল্পনায় দায়িত্ব পালন করবেন।

ইতিহাস বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে টেস্টে না পারলেও ওয়ানডে ও টি-টুয়েন্টিতে পাকিস্তানকে বেশ কয়েকবার হারিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ৩৭টি ওয়ানডে খেলে ৩২টিতেই হেরেছে বাংলাদেশ, বিপরীতে জয়ের দেখা পেয়েছে মাত্র ৫ ম্যাচে।

বাংলাদেশের ৫ জয়ের ৪টিই এসেছে সর্বশেষ ৫ ম্যাচে। এছাড়া বিশ্বকাপে এ দুই দল ২ বার মুখোমুখি হয়ে সমান একটি করে জয় পেয়েছে।

অন্যদিকে, দুই দল টি-টুয়েন্টি খেলেছে ১০টি। এরমধ্যে ৮টিতে জয় পেয়েছে পাকিস্তান আর বাংলাদেশ জিতেছে ২টিতে। বাংলাদেশের দুইটি জয়ই সর্বশেষ তিন ম্যাচে এসেছে।

টেস্টে এখনো পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। ১০টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে মাত্র একটি, বাকি ৯টিই হেরেছে। এর মধ্যে চারটি টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০