সর্বশেষ:

এবার চলচ্চিত্রে নেইমার

স্পোর্টস ডেস্ক :

চেনা রূপ ফিরেছেন প্যারিস সেন্ত জার্মেইয়ের তারকা খেলোয়াড় নেইমার। বার্সায় ফেরার গুঞ্জনের মধ্যেই নতুন গুঞ্জন পিএসজিতেই থেকে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চোট ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে দুর্দান্ত খেলছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। গত ৮ ম্যাচের সবগুলোতে গোল করে ক্লাব রেকর্ড ছুঁয়েছেন তিনি। ফর্মে ফেরা নেইমারকে ছাড়তে রাজি নয় পিএসজি। তবে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা।

এদিকে দল-বদলের গুঞ্জনের মধ্যে নতুন খবর, চলচ্চিত্রে দেখা যাবে নেইমারকে। পিএসজির এ তারকা স্ট্রাইকারকে নিয়ে বানানো হচ্ছে ডকুমেন্টারি সিরিজ।

লা পারিসিয়েন জানায়, ফুটবল নিয়ে ডকুমেন্টারি সিরিজ বানানোর জন্য নেইমারের বৈচিত্র্যময় জীবন ও ক্যারিয়ারকেই পছন্দ বিশ্বখ্যাত ভিডিও নির্মাণকারী ও প্রচারকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্সের।

এর মধ্যেই সিরিজের শুটিং শুরু হয়েছে বলে খবর বেরিয়েছে। পিএসজির অনুশীলন কেন্দ্রে অবাধে ঘুরছে নেটফ্লিক্সের ক্যামেরা। নেইমারের প্রতি মুহূর্তের চলাফেরা ধারণ করা হচ্ছে ক্যামেরায়। যদিও এখনো নেটফ্লিক্স বা পিএসজি আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে কিছুই জানায়নি। মুখে কুলুপ এটেছে তারা।

তবে এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ভিন ডিজেলের ‘ট্রিপল এক্স: রিঅ্যাক্টিভেটেড’ সিনেমায়ও দেখা গেছে নেইমারকে।

এছাড়াও স্প্যানিশ নেটফ্লিক্স সিরিজ ‘মানি হেইস্ট’ (লা কাসা দে পাপেল) এর ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন নেইমার।

তৃতীয় সিজনের ৬ এবং ৮ নম্বর পর্বে যথাক্রমে ৩ মিনিট ৪৩ সেকেন্ড ও ১ মিনিট ৫৯ সেকেন্ড অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটির নাম ছিল ‘জন’, যে এক সন্ন্যাসী। একটি অপরাধী দলের ব্যাংক অব স্পেন লুট করা নিয়ে এগিয়েছে সিরিজের গল্প। আর এ অপরাধী দলের নতুন সদস্য হিসেবে অভিনয় করেছেন নেইমার। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930