সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

তাবিথের ওপর হামলা চালিয়েছে বিএনপি, ধারণা আতিকুলের

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা চালিয়েছে বিএনপি, এমনটা ধারণা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী প্রার্থী আতিকুল ইসলামের। তিনি বলেছেন, তারা নিজেরাই এই সংঘর্ষ বাধাতে পারেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের ওপর হামলা হয়। এতে তাবিথসহ বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী আহত হন।

সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে আতিক বলেন, হামলার বিষয়ে এখনো শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন। আমরা সব সময় উন্নয়নের কথা বলে আসছি, এখনো বলবো, আমরা চাই উন্নয়ন।

সকালে নতুন বাজার ১০০ ফিট রাস্তা থেকে গণসংযোগ শুরু করে বেরাইদ মুসলিম হাইস্কুল স্কুল এলাকায় পথসভায় আতিকুল এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। কোন দিক দিয়ে রাস্তা হবে, কোথায় ড্রেন ও ফুটপাত হবে নগরপরিকল্পনাবীদদের নিয়ে সব পরিকল্পনা করা হয়েছে।

গুলশান, বনানী বারিধারায় যেসব রাস্তা আপনারা দেখেছেন তারচেয়েও আরও সুন্দর রাস্তা করা হবে এই নতুন ওয়ার্ডগুলোতে।

আতিকুল ইসলাম বলেন, নতুন ওয়ার্ডগুলোকে দৃষ্টিনন্দন করে সাজাতে, রাস্তা, ড্রেন ফুটপাত নির্মাণসহ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হতে যাচ্ছে। ফলে আপনার যদি উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ্ নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর চেহারা বদলে যাবে। নৌকার কোন ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার মানে শুধু উন্নয়নের গিয়ার।

এলাকাবাসীর দাবি প্রেক্ষিতে তিনি বলেন, এই এলাকায় মানুষের অনেক দুর্ভোগ আছে, রাস্তা সরু, জলাবদ্ধতা হয়। আমি কথা দিতে চাই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে বেরাইদ এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না। ফুটপাত, ড্রেন নির্মাণ হবে। দখলকৃত খাল উদ্ধারের মাধ্যেমে সুন্দর হবে হাতিরঝিলের এই এলাকা। আমরা একটি সুন্দর, সচল, আধুনিক ঢাকা গড়তে চাই।

আমি আশা আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে সকল ধরণের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930