সর্বশেষ:

প্রেসিডেন্ট হয়ে ১৬ হাজার মিথ্যা বলেছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তিন বছর পার করলেন তিনি। তবে ট্রাম্পের এই তিনটি বছর ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে। তিন বছরের প্রত্যেকটা দিন নিয়মিত মিথ্যা বলে দায়িত্ব পার করেছেন তিনি।

তবে সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে তার মিথ্যাচার নিয়ে নতুন একটি তথ্য। জানা গেছে, গত তিন বছরে প্রায় ১৬ হাজারেরও বেশি বার মিথ্যা কথা বলেছেন ট্রাম্প। এর মধ্যে সম্পূর্ণ অবাস্তব ও বিভ্রান্তিকর কথাও রয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম ‌‘দ্য হিল’ এক গবেষণা প্রতিবেদনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের তিন বছর শেষে এ তথ্য জানিয়েছে।

‘দ্য হিল’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তিন বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন তার মধ্যে ১৬ হাজার ২৪১টি কথা মিথ্যাচার, অবাস্তবতা ও বিভ্রান্তিতে ভরপুর।

‘দ্য হিল’ আরো জানায়, গত তিন বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। কেবল ২০১৯ সালে তার মিথ্যার সংখ্যা ছিল ৮ হাজার ১৫৫ বার। এর আগে দুই বছরে মোট মিথ্যা বলেছিলেন ৮ হাজার ৬৮৮ বার। আর এসব মিথ্যার বেশিরভাগই তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে বলেছেন।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930