সর্বশেষ:

মাঝ আকাশে বিমানের জ্বালানি শেষ, পরে যা ঘটলো

আকাশবার্তা ডেস্ক :

মাঝ আকাশে গিয়ে পাইলট বুঝতে পারলেন বিমানে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেই। এরপর বাঁধে বিপত্তি। কোনো উপায় না পেয়ে ওই জায়গায় বিমানটিকে অবতরণ করেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে।

জানা গেছে, ভারতের দিল্লি থেকে রাঁচি যাচ্ছিল ওই বিমানটি। যেখানে ১২৭ জন যাত্রীও ছিল। কলকাতার উপর দিয়ে যাওয়ার সময় পাইলট বুঝতে পারেন, এতে প্রয়োজনীয় জ্বালানি নেই। এরপর উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি। শেষে জ্বালানি ভরে উড়োজাহাজটি আবার রাঁচির উদ্দেশে উড়ে যায়।

কিন্তু ঘটনার পরপরই প্রশ্ন উঠেছে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে। ১২৭ জন যাত্রীর প্রাণের ঝুঁকি কীভাবে নিতে পারলেন তারা, এই নিয়েও হৈচৈ শুরু হয়েছে চতুর্দিকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930