সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দক্ষ জনপ্রশাসন গড়ার লক্ষ্যে সরকারি কর্মচারীদের কর্ম দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত “দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। একটি স্বপ্ন ছিল, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। বঙ্গবন্ধুর দ্বিতীয় স্বপ্নটি পূরণ করতে হলে একটি সুদক্ষ জাতি গঠন করতে হবে। তাই একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তুলে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা আরো বৃদ্ধি করতে হবে।

তিনি আরো বলেন, একটি জাতি কতটা উন্নত হবে তা নির্ভর করে ওই জাতিতে কত বেশি কর্মদক্ষ জনসম্পদ রয়েছে তার ওপর। বঙ্গবন্ধু এটি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি এদেশের মানুষকে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমাদেরও জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় সরকারি কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব সময় মত এবং সঠিকভাবে পালন করে দেশকে আরো সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি এ সময় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জড়িত সকলকে দক্ষ জনসম্পদ তৈরীর লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মফিদুর রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930