সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বসল ২২তম স্প্যান, দেখা যাচ্ছে পদ্মাসেতুর ৩৩০০ মিটার

আকাশবার্তা ডেস্ক :

স্বপ্নের পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ২২তম স্প্যান বসানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে করে দেখা যাচ্ছে পদ্মাসেতুর ৩৩০০ মিটার।

এর আগে গত ১৪ জানুয়ারি জাজিরা প্রান্তে বসে পদ্মাসেতুর প্রথম স্প্যান। পরে দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিল ২৫ জানুয়ারি।

কিন্তু এদিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে দুইদিন আগে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে জানান, শনিবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। তবে ওইদিন চায়নিজ নিউ ইয়ার থাকায় তারিখ দুদিন এগিয়ে আনা হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসানোয় ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

৬ দশমিক ১৬ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিলার। এর মধ্যে ৩৬টি পিলারের শেষ হয়েছে। আর সেতুতে বসবে ৪১টি স্প্যান। যার ২১টি বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর পদ্মাসেতুর ১৮তম স্প্যান ও ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান এবং ৩০ ডিসেম্বর বসে ২০তম স্প্যানটি।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০২১ সালের জুনে সেতুর সব কাজ শেষ হলে তখনই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

এর নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। এক শতাংশ সুদে আগামী ৩৫ বছরে এ ঋণ পরিশোধ হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০