বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কান ফেস্টিভালে যাচ্ছে জাহেদীর ‘THE SOUND’

বিনোদন ডেস্ক :

আমরা প্রতিদিন কোনো না কোনো শব্দ নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে চলি। শব্দ মানেই তুমি আমি আছি জীবিত, শব্দ মানে ইতিহাস কিংবা সমাপ্ত। পৃথিবীর প্রত্যেকটা কাজের পিছনে একটা শব্দ থাকে। শব্দ ছাড়া মানুষ বাঁচে না। বুকের ভেতর ধুক ধুক শব্দটা যে দিন আর থাকবে না, সেখানেই কোনো না কোনো ইতিহাস কিংবা সমাপ্ত।

এই শব্দ নিয়েই গীতিকার ও নির্মাতা জুলফিকার জাহেদী সম্প্রতি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘THE SOUND’। আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই চলচ্চিত্রটি কান ফেস্টিভালের জন্য নির্মাণ করেছেন বলে জানান নির্মাতা জুলফিকার জাহেদী। কলকাতার লেখক রিক ভরদ্বাজ এর মূল গল্প ইন্সপায়ার্ড হয়ে এর চিত্রনাট্য করেছেন জুলফিকার জাহেদী নিজেই।

তিনি জানান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে প্রত্যেকটা শ্রোতা একটি সামাজিক বক্তব্য পাবে যার নাম ‘শব্দ’। গল্পের প্রয়োজনে একটি থিম সং রয়েছে। থিম সংয়ের সুর ও সংগীত আয়োজনে আছেন অভিষেক ব্যানার্জি, গেয়েছেন স্নেহালিনা চক্রবর্তি, ক্রিয়েটিভ বক্স স্টুডিওতে গানটির রেকর্ড হয়।

এতে অভিনয় করেছেন অভিনেতা শিশির আহমেদ, চিত্রনায়িকা তানিন সুবহা, জান্নাত সানাই, আশরাফ কবির, আসমা শিউলি, অনামিকা যূথী’সহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে নির্মাতা জুলফিকার জাহেদীকে দেখা যাবে।

জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি প্রথমে কান ফেস্টিভালে অংশ নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের ফেস্টিভাল গুলোতেও অংশ নিবেন। পরিচালক চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন তার এই ব্যতিক্রমী ধরণের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার প্রসংশা কুড়িয়ে সাফল্য বয়ে আনবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১