মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাকশক্তি হারিয়ে ফেলেছেন খালেদা জিয়া!

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ জানিয়ে তার বোন সেলিমা ইসলাম বলেছেন, তার অবস্থা গুরুতর। সে শুধু বমি করছে। গায়ে জ্বর আছে। ব্যথায় কাতরাচ্ছে, বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। কথাও বলতে পারছেন না। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে যা সম্ভব না।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছি আমরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার সেজো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

হাসপাতালের ডাক্তাররা তাকে কেমন দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, তারা যে চিকিৎসা দিচ্ছে এতে কোন কাজ করছে না।

পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে কোনো আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো কোনো আবেদন করিনি। উনার যে অবস্থা তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। শরীর তো খুবই খারাপ। সে তো ব্যথায় কাতরাচ্ছে, তার ডায়াবেটিকস আজকেও ১৫ তে। এভাবে কতদিন চলবে?

এসময় তিনি বলেন, এ হাসপাতালেতো ১ বছরের কাছাকাছি সময় রয়েছেন, তার শরীরে কোন উন্নতি হচ্ছে না বরং দিন দিন অবনতি হচ্ছে। এজন্য আমরা চাই উনাকে উন্নত হাসপাতালে চিকিৎসা করাতে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার আইনের কথা বলছেন এই ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ভাবছি,আমরা আবেদন করবো। তবে এটা এখনো ঠিক করিনি। কারণ তার শরীরে যে অবস্থা, এই অবস্থায় বেশীদিন থাকলে তাকে জীবিত বাসায় নিয়ে যেতে পারবো না।

নির্বাচনের বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সে তো কথাই বলতে পারছে না। তবে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

এর আগে বিকেল ৩ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রবেশ করেছেন পরিবারের সদস্যরা। সঙ্গে নিয়ে যান বাসায় রান্না করা খাবার ও কিছু ফলমূল।

পরিবারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান,পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার,তার স্ত্রী কানিজ ফাতেমা, ও ছেলে অভিক ইস্কান্দার,সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার।

এদিকে আরাফাত রহমান কোকোর শ্বাশুরী ফাতেমা রেজা হাসপাতলে আসলেও সাক্ষাৎকারের তালিকায় তার নাম থাকায় প্রবেশ করতে দেয়া হয়নি বলেও জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০