সর্বশেষ:

তারকাদের নিয়ে ভোট চাইলেন আতিকের স্ত্রী

বিনোদন ডেস্ক :

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা তারকাদের নিয়ে প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেট থেকে এই প্রচারণা শুরু হয়। গুলাশান ডিসিসি মার্কেট থেকে গুলশান-১ হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে প্রচারপত্র বিলির মাধ্যমে ভোট চান তারকারা।

এসময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নাট্যজন তারানা হালিম, অভিনেত্রী বাঁধন, অভিনেতা রিয়াজ, সাজু খাদেমসহ অনেকে। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তারানা হালিম গণমাধ্যমে বলেন, নৌকার পক্ষে প্রচার করছি। আতিক ভাইয়ের একটি ভালো ইমেজ আছে। তিনি আনিসুল হকের সব কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গেছেন। তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

প্রচারণাকালে শায়লা সাগুফতা বলেন, আমরা আশা করি জনগণ নৌকার পক্ষে ভোট দেবেন। আমরা ভালো কাজ করেছি। ৯ মাস আতিকুল ইসলাম নিরলস কাজ করে গেছেন। ঢাকাবাসী আবারও নৌকায় ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন বলে প্রত্যাশা করেন তিন।

অভিনেতা রিয়াজ বলেন, সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা বুঝে গেছেন তাদের জন্য এমন মেয়র প্রয়োজন, যার কাছে তারা সারাক্ষণ পৌঁছাতে পারবেন। যে মেয়র জনগণের কাছে থাকবে, এরকম একজন নৌকার পক্ষে দাঁড়িয়েছে। বিশ্বাস করি ঢাকাবাসী আগামী ১ ফেব্রুয়ারি নৌকায় ভোট দিয়ে আতিক ভাইকে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য,আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930