সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
প্রতীকি ছবি

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে দপ্তরী

প্রতীকি ছবি

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর হাতিয়া পৌর এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনা ঘটে। রোববার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের দপ্তরী জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। নবম শ্রেণির ওই ছাত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বাড়ি থেকে হেঁটেই স্কুলে যেত ওই স্কুলছাত্রী। গত শনিবার অর্ধেক পথ যাওয়ার পর দপ্তরী জাকির হোসেন ওই মেয়েকে নাকে-মুখে নেশাজাতীয় পদার্থ দিয়ে অজ্ঞান করে ফেলে।

‘পরে অজ্ঞান অবস্থায় অন্য এলাকায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করার পর আবার একই পথে এনে মেয়েটিকে ফেলে রাখে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ওসি জানান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন সেলিম জানান, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করেছে।

এরই পরিপ্রেক্ষিতে রোববার স্কুলের দপ্তরী জাকিরকে আটক করে পুলিশ। মামলায় জাকির ছাড়াও এ ঘটনায় সহযোগিতার অভিযোগে ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকেও আসামি করা হয়েছে। তবে পুলিশ ওই ছাত্রীকে আটক করতে পারেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930