সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ঢাবির ছাত্রী!

আকাশবার্তা ডেস্ক :

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্রী সাহানা আক্তার। দক্ষিণ সিটির ৪৭ নম্বর ওয়ার্ডে রেডিও প্রতীকে নির্বাচন করছেন তিনি।

সাহানা জানান, তার বাবা আলহাজ্ব মো. সাইদুর রহমান (সহিদ) গঠনমূলক উন্নয়ন ও সেবার কারণে ও ২৫ বছর ওয়ার্ড কমিশনার ছিলেন। সেই সুবাধে পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে জড়িয়েছেন এই শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গেণ্ডারিয়ার শহিদ নগর এলাকা গিয়ে দেখা যায়, সাহানা আক্তার লিফলেট বিতরণ করছেন। ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করছেন।

এসময় এক বৃদ্ধা তার মাথায় হাত বুলিয়ে দোয়াও করেছেন।

সাহানা জানালেন, নারীরা এখন আর আগের অবস্থানে নেই। দিন দিন উন্নতি করছে তারা। দেশের প্রাধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নারী। দেশের রাজনীতিসহ বিভিন্ন সেক্টরে নারীরা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। এ কারণে তার বাবার মতো মানুষের সেবা করার জন্য তিনি কাউন্সিলর পদে লড়ছেন।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। মাদকের কারণে আজকের তরুণ-তরুণীরা বিপথে যাচ্ছে। আমার অগ্রাধিকার থাকবে মাদক নির্মূলে।

সাহানা আক্তার বলেন, আমি যখন নির্বাচনী প্রচারে যাই তখন ভোটার ভাই বোনদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাই। এলাকার মেয়ে হিসেবে তারা আমাকে নির্বাচিত করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে। নির্বাচিত হলে গ্যাস সমস্যা সমাধানেরও চেষ্টা করবো।

সাহানা বলেন, আমি এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই। আমার বাবা আলহাজ্ব সাইদুর রহমান সহিদ এই এলাকায় ২৫ বছর কমিশনার ছিলেন। আমার বাবার নামে ফাউন্ডেশন রয়েছে। এই ফাউন্ডেশন থেকে এলাকার গরীব দুঃখীদের আর্থিক ও চিকিৎসা সহায়তা করা হয়। আমার বাবা বৃহত্তর সূত্রাপুরের ৬৪টি সংগঠনের সাথে সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আমি নিজেও ৪৭ নম্বর ওয়ার্ডের যাবতীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তা হলে এই ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণে যা যা প্রয়োজন সব কিছুই করবো। সামাজিক উন্নয়ন ও গরিব দুঃখী মানুষের জন্য আমিও বাবার মতো সার্বিক সেবায় নিয়োজিত থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। অমিও আমার বাবার মতো এলাকাবাসীর সেবক হতে চাই।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের পুনঃতারিখ পহেলা ফেব্রুয়ারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০