সর্বশেষ:

রাজধানীতে ১৩ রোহিঙ্গা নারী আটক

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর আফতাবনগরে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। তাদেরক বিদেশে পাচার চেষ্টার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে আফতাব নগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসার ৪ তলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় প্রতারক চক্রের সদস্য কবির হোসেন ও ইমরানকে আটক করা হয়।

কবিরই বাসাটি ভাড়া নিয়েছেন। কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বলে র‌্যাবকে জানিয়েছেন।

র‌্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930