সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ভোটের আগের দিন ভোট!

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। এর আগে আজ আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটির সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচনের পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ জন্য ঢাকার ভোটারদের ইভিএ ব্যবহার শেখাবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই অনুশীলন ভোটদানের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এ বিষয়ে ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বলেছেন, বৃহস্পতিবার দুই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুই সিটির সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী করা হয়েছে। ভোটারদের ইভিএমে ভোটদানে আগ্রহী ও সচেতন করতে এ আয়োজন করে ইসি।

আর আজ অনুশীলনমূলক (মক) ভোটের আয়োজন সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে বেলা ১২টায় শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেছেন, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটি করপোরেশনের সবকটি ভোটকেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হবে।

আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি। এর মধ্যে উত্তরে ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি।

ঢাকার দুই সিটিতে ভোটার সংখ্যা সাড়ে ৫৪ লাখ। এর মধ্যে উত্তর সিটিতে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ এবং দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। উত্তরে সাধারণ ওয়ার্ড আছে ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০