সর্বশেষ:

পুলিশ কমিশনার হচ্ছেন বাপ্পারাজ!

বিনোদন ডেস্ক :

পুলিশ কমিশনার হচ্ছেন দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। তবে বাস্তবে নয় ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে তাকে দেখা যাবে পুলিশ কমিশনার ভূমিকায়।

গত ২৬ তারিখ থেকে এফডিসিতে শুরু হয়েছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’ ছবির শুটিং।

সেখানেই বাপ্পারাজকে দেখা যাবে ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে। যদিও ছবিতে খুব কম সময়ের জন্য হাজির হবেন তিনি।

এর আগে ৬ নভেম্বর বাপ্পীর জন্মদিনের উপহার হিসেবে নির্মাতা সাফি বাপ্পীকে ‘সিক্রেট এজেন্ট’-এ চুক্তিবদ্ধ করান।

অ্যাকশন ঘরানার ‘সিক্রেট এজেন্ট’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী এবং নবাগত উষ্ণ।

ঘোষণার মাস খানেক পর ছবির কাজ শুরু করেন নির্মাতা।

দীর্ঘ কেরিয়ারে একাধিক বার তিনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম পুলিশ কমিশনারের চরিত্রে।

এ ব্যাপারে বাপ্পারাজ বলেন, ‘সিক্রেট এজেন্ট’ ছবিটিতে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছি। তাও অতিথি চরিত্রে। এটাই প্রথমবার। এই ছবির গল্পটা দারুণ। অ্যাকশন, থ্রিলার মিলিয়ে পুরো প্যাকেজ। আশা করছি দারুণ কিছু হবে।

নির্মাতা সাফিউদ্দিন সাফি বলেন, থ্রিলারধর্মী এ সিনেমায় বাপ্পীকে নতুন রূপে হাজির হচ্ছে। সিনেমাটির টানা শুটিং করে কাজ শেষ করে চলতি বছরেই মুক্তি দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930