সর্বশেষ:

বাটনে চাপ দিয়ে ভোটারের হৈচৈ!

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরো ঢাকার ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

তবে বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থীরা। তারা বলেছেন, প্রায় সব কেন্দ্র দখলে নিয়েছে ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা। তবে পক্ষ-বিপক্ষ প্রতিক্রিয়া যাইহোক এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের।

এদিকে দুপুরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র থেকে বের হয়েই চিৎকার শুরু করেন এক ব্যক্তি। আর এই দৃশ্য দেখে মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে যায়।

জানা যায়, দুপুরের দিকে ভোট দিতে এসেছিলেন ওই ব্যক্তি। ভোট দেয়ার সব কাজ করেছেন তিনি। তবে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আঙুলের ছাপও দিয়েছিলেন। এসময় ভোট দেওয়ার বাটনে চাপ দিতে পারেননি তিনি। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বাটন চাপ দিয়ে তার ভোট দিয়ে দিয়েছেন।

এমন কাজে হতবাক হয়ে কেন্দ্র থেকে বেরিয়ে চেঁচামেচি শুরু করেন ওই ব্যক্তি। এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র শুরু হয় হৈচৈ।

এই প্রসঙ্গে নাম পরিচয়ে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পাশে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি তার ভোট ছাপ দিয়ে দিয়েছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930