সর্বশেষ:

করোনাভাইরাসের পর চীনে আরেক ভাইরাসের প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের উহান থেকে প্রাদুর্ভাব হয় করোনাভাইরাসের। যা এখন বিশ্বজুড়ে আতঙ্কের নাম। এর মধ্যে দেশটির হুনান প্রদেশের শাওয়্যাং শহরের একটি পোল্ট্রি ফার্মে শনাক্ত করা হয়েছে এইচ৫এন১ ভাইরাস। পাখি থেকে মানবদেহে সংক্রমণের এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুনানে নিধন করা হয়েছে ১৭ হাজার ৮২৮টি মুরগি।

শনিবার (১ ফেব্রুয়ারি) চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তাদের পক্ষ থেকে বলা হয়, ওই পোল্ট্রি ফার্মে ৭ হাজার ৮৫০টি মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়, এর মধ্যে মরে যায় ৪ হাজার ৫০০টি মুরগি।পরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৭ হাজার ৮২৮টি মুরগি নিধন করা হয়।

এইচ৫এন১ ভাইরাসের কারণে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে। এটি বার্ড ফ্লু নামেই পরিচিত। ২০১৫ সালে চীনের সিচুয়ান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তবে এটি অন্যান্য প্রাণঘাতী ভাইরাসের তুলনায় কিছুটা দুর্বল বলে ধারণা করা হয়।

নতুন করে ছড়ানো এ ভাইরাসে এখনো কোনো মানুষের আক্রান্ত হওয়ার খবর মেলেনি। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে চীনা কর্তৃপক্ষ।

এইচ৫এন১ ভাইরাস কেবল চীনেই নয়, ভারতেও ছড়ানোর খবর মিলেছে। গত বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থার (ওআইই) পক্ষ থেকে জানানো হয়, ছত্তিশগড়ের একটি পোল্ট্রি ফার্মে এ ভাইরাসজনিত বার্ড ফ্লু আক্রমণ করলে ২১ হাজার ৬০টি মুরগির মধ্যে ৫ হাজার ৬৩৪টি মারা যায়। পরে বাকিগুলোকে নিধন করা হয়।

এদিকে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনাভাইরাসে চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ফিলিপাইনে মৃত্যু হয়েছে একজনের। তিনি আবার উহান শহরেরই বাসিন্দা। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930