সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ঢাকাবাসীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর দুই সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপস দক্ষিণে এবং আতিকুল ইসলাম উত্তরে মেয়র নির্বাচিত হয়েছেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর রাতেই দুই মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন। তখনও প্রধানমন্ত্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ করায় ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় প্রধানমন্ত্রী বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু প্রকল্প নিয়ে কথা বলেন। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জ ছিল। কথিত দুর্নীতির অভিযোগ ওঠার পর নিজস্ব অর্থায়নে সেতুটি করার সিদ্ধান্তে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে। যে জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে সে জাতি মাথা নিচু করে থাকতে পারে না বলে জানান শেখ হাসিনা।

তিনি জানান, গত ১০ বছরে তার সরকার দেশের অনেক কিছু পরিবর্তনে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকায় এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, দেশে এখন দারিদ্র্যসীমা ২০.৫ ভাগ। মুজিব বর্ষে সেটা এক দুই ভাগ কমিয়ে আনা তার সরকারের লক্ষ্য। এভাবে উন্নয়ন অব্যাহত থাকলে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930