বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের দিনেই মা হওয়ার খবর দিলেন কোয়েল!

বিনোদন ডেস্ক :

সম্প্রতি সুসংবাদ শোনালেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে তিনি জানালেন, নতুন অতিথির খবর।

বলেছেন, শিগগির মা হতে চলেছেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ইনস্টাগ্রামে ছবি দিয়ে মা হওয়ার এই সুখবর প্রকাশ্যে আনলেন কোয়েল।

শেয়ার করা ছবিতে দেখা গেছে, স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি পোস্টকার্ড সাইজের ছবি দিয়েছেন কোয়েল। আর সেই ছবিতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে।

ইনস্টাগ্রামে নিসপালের সঙ্গে ছবি শেয়ার করে কোয়েল জানালেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।’

পাশাপাশি কবে আসবে সে খবরও জানিয়েছেন কোয়েল। ওই পোস্টেই লিখেছেন, ‘এই গ্রীষ্মেই আসতে চলেছে সে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। শনিবার ছিল তাদের সপ্তম বিবাহ বার্ষিকী। এমন শুভ দিনে (বিয়ের দিন) নতুন সুখবরটি জানান কোয়েল।

এদিকে ২০১৩ সালে বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১