বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে দুর্নীতির অভিযোগে পিআইও কর্মকর্তা আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশে উপজেলা কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উন্নয়নে বরাদ্দকৃত ৩টি প্রকল্পের ২ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিত কুমার পাল।

সকালে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। তবে এ বিষয়ে গণমাধ্যমকে কোন বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুুরী।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে লক্ষ্মীপুর কাল্কেটরেট স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজে জেলা প্রশাসক ২৫ হাজার টাকা, লক্ষ্মীপুর সদর আসনের এমপির বরাদ্দকৃত ১ লাখ ২৫ হাজার টাকা, বিভাগীয় কমিশনার ১ লাখ ৪৪ হাজার ৯৭৪ টাকা আলাদাভাবে বরাদ্দ প্রদান করেন।
উক্ত প্রকল্পের বরাদ্দকৃত এসব টাকা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম কৌশলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে ১ মাস আগেইু ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেন। কিন্তু ওই টাকা অধ্যক্ষকে না দিয়ে আটককৃত কর্মকর্তা তা আত্মসাত করেন বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রধান। ফলে এনিয়ে ক্ষুব্ধ হন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামকে আটকের বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্যাহ আল মামুন ভূঁইয়া জানান, অভিযোগের আলোকে মামলা ও তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০