বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মায়ের নামে মসজিদ বানাচ্ছেন রোজিনা, খরচ দেড় কোটি!

বিনোদন ডেস্ক :

একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। অনেকদিন ধরে শোবিজে অনুপস্থিত তিনি। ধর্ম, ইসলাম ও পরিবার নিয়ে বর্তমান কাটছে তার।

তবে এবার নতুনভাবে আলোচনায় আসলেন রোজিনা। জানালেন, তার মা খাদিজার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দের জুরান মোল্লা পাড়ায় মসজিদ নির্মাণ করছেন তিনি। এছাড়া চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে তার।

এদিকে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মাণ করছেন রোজিনা।

এ প্রসঙ্গে রোজিনা গণমাধ্যমকে বলেন, ব্যস্ততার কারণে নিজ এলাকায় যাওয়া হয় না। তাই নিজের এলাকায় যেন বারবার যেতে পারি তাই মসজিদ নির্মাণ করছি। এখানে চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো।

রোজিনা ১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। পরে তিনি এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। সু-অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১