সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

একুশে পদক পাচ্ছেন ২১ ব্যক্তি-প্রতিষ্ঠান, তুলে দেবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছর (২০২০) একুশে পদক পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এ পদক পাচ্ছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করে।

এদিকে আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, একুশে পদক দেশের জাতীয় ও সর্বোচ্চ বেসামরিক পদক। ভাষা, শিল্প-সাহিত্য, শিক্ষা, গবেষণা, অর্থনীতি, সংবাদ, সমাজের বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ও জাতীয় অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পদক দেওয়া হয়।

ভাষাশহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে এ পদক। প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি স্বর্ণপদক, একটি সম্মাননা সনদ এবং পুরস্কারের অর্থমূল্য দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930