সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আলাস্কার প্রায় ১২ মাইল দক্ষিণ-পশ্চিমে যুপিক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা সিএনএন জানায়, বৃহস্পতিবার বিমানটি পাইলটসহ মোট ৫ জন আরোহী নিয়ে বেথেল থেকে কিপনুকে যাচ্ছিল। তবে উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর এটি বিধ্বস্ত হয়। এতে বিমানে অবস্থানরত সবাই নিহত হন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার পর বিমান সংস্থাটি তাদের সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে বলে নিজেদের ফেসবুকে পেজে জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930