রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ভাইরাল হতে যুবকের করোনাভাইরাসের নাটক

প্রযুক্তি ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভিডিও ভাইরাল করতে টরেন্টো-জামাইকা ফ্লাইটে প্রাণঘাতী করোনাভাইরাসের নাটক সাজিয়েছেন এক যুবক। এমন ঘটনায় জেমস পটক (২৮) নামের ওই যুবককে আটক করেছে কানাডার পুলিশ।

গণমাধ্যমের খবরে বলা হয়, বিমান চলাকালে পটক তার আসন থেকে উঠে দাঁড়ান এবং ঘোষণা করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি জানান, সম্প্রতি উহান শহর থেকে ফিরেছেন এবং অসুস্থবোধ করছেন।

তার এ ঘোষণায় অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিমানের ক্রু ফ্লাইটটি টরেন্টোতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে অবতরণ করার পর স্বাস্থ্য কর্মকর্তাদের তার শরীর পরীক্ষা করা হয় এবং করোনাভাইরাসের কোনো লক্ষণ তার মধ্যে পাওয়া যায়নি। পরে তিনি স্বীকার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে তিনি এমনটি করেছেন।

গ্লোবাল টাইমসকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে ক্যামেরা ছিল। আসলে আমি এমন কিছু করতে যাচ্ছিলাম যা ভাইরাল হবে। অবশেষে ভাইরাল হওয়ার জন্য করোনাভাইরাস নাটককে বেছে নিই।’

এ ঘটনায় জেমস পটকের বিরুদ্ধে মশকরা ও স্বীকৃতি লঙ্ঘনের অভিযোগ এনেছে কানাডা পুলিশ। পুলিশ তাকে এ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও বানাতে বাধ্য করে।

ইউটিউবে পোস্ট করা ৫ মিনিটের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি শুধু বলেছিলেন যে তিনি অসুস্থবোধ করছেন এবং করোনাভাইরাস শব্দটি উচ্চারণ করেননি। তবে ভাইরাল হওয়ার জন্য যে তিনি ভিডিওটি বানিয়েছিলেন তা স্বীকার করেন।

প্রাণঘাতী রোগ নিয়ে মশকরা করায় এই যুবকের বিরুদ্ধে চেটেছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্টে একজন লিখেছেন, ‘তুমি তো জান যে, কত মানুষ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আমি বাজি ধরে বলতে পারি, তুমি অধিক ভিউ পাওয়ার জন্য এটি করেছ। আর তুমি যথেষ্ট সাবালক।’

তবে মশকরা করে ফেঁসে গেছেন এই যুবক। মশকরা করে যাত্রীদের হয়রানির অভিযোগে আগামী ৯ মার্চ তাকে কানাডার একটি আদালতে হাজিরা করানো হবে।

এদিকে ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর থেকেই চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনসহ ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।

দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। ৩০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে একদিনেই নতুন করে আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১