সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত সরকারের

আকাশবার্তা ডেস্ক :
প্রতিটি উপজেলায় একটি এবং জেলায় একটি করে সারাদেশে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি সরকারের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সারাদেশে মসজিদ নির্মাণ প্রকল্পটিসহ ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ১৩ প্রকল্পে ব্যয় হবে ২০ হাজার ৪০২ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্প সাহায্য ১০ হাজার ৭৩০ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, প্রধানমন্ত্রী গত জুনে সৌদি আরব সফরে মডেল মসজিদ নির্মাণের জন্য সৌদি সরকারকে অর্থায়নে প্রস্তাব দেন। তখন তারা সেটা রাজি হয়। সে প্রেক্ষাপটে এই মসজিদ প্রকল্প। সৌদি আরব দেবে ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা দেবে। ৬৪ জেলায় ৬৮টি স্থানে এবং উপজেলার ৪৯২টি স্থানে এসব নির্মিত হবে। এখানে মহিলা পুরুষ উভয়ের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ও দ্বীনি শিক্ষাকেন্দ্র হবে। বিদেশি পর্যটকদের ভ্রমন সুবিধাও তাতে থাকবে।

পটুয়াখালীর পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রে উৎপাদিত বিদ্যুত জাতীয় গ্রিডে নেয়ার জন্য ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এই জন্য গোপালগঞ্জে একটি ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র করা হবে। এতে ব্যয় হবে ৩ হাজার ২৯৪ কোটি টাকা।

ওই এলাকার বিদ্যুতের চাহিদা মেটানোর পর বাকিটা আমিনবাজার ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে ঢাকায় সরবরাহ করা হবে। পাওয়ার গ্রিড কোম্পানি এটি বাস্তবায়ন করবে।

 সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930