মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘সময় চলে যাচ্ছে; খালেদার মুক্তি চাইলে কর্মসূচি দিন’

আকাশবার্তা ডেস্ক :

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, তার জন্য এখনই কর্মসূচি ঘোষণা করতে হবে। না হলে জনগণ রাজনীতিকে বিদায় দিয়ে তারাই মুক্তির পথ বেঁচে নেবে। প্রতিরোধ করার সময় চলে যাচ্ছে। খালেদা জিয়ার মুক্তি চাইলে এখনই রাস্তায় নামতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মামলায় দুই বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবীতে প্রতিবাদ সভাটির আয়োজন করেন জাতীয় ঐক্যফ্রন্ট।

মান্না বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কি করবেন সেটা এখনই ঠিক করতে হবে। আজ সকালে ঐক্যফ্রন্ট সমাবেশ করছেন। বিকেলে বিএনপি সমাবেশ করবে। আমি আহবান করবো আজ হোক কাল হোক খালেদা জিয়ার মুক্তির জন্য করণীয় কী, এখনই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরো বলেন,আমরা আমাদের ক্ষোভের কথা জানাতে এসেছি, বলতেছি দেশটা রসাতলে গেছে। এখন এগুলো বলার দরকার নেই। দেশের জনগণ এগুলো ভালো করে জানেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, পুতুপুতু করে লাভ নাই, এ সরকারকে জনগণ চাই না। সারাদেশের মানুষ বলছে এ সরকার চাই না। এবার নির্বাচনেও মানুষ ভোট দিতে যায়নি। ওরা মেয়র নন ডাকাতি করে ক্ষমতায় এসেছে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিন্টু সঞ্চালনায় উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ শীর্ষ নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০