মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম সিটি নির্বাচন : মেয়র পদে আলোচনায় যারা

আকাশবার্তা ডেস্ক :

এই বছরের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মাচর্ই হতে পারে।

ওইসময় তিনি বলেন, এপ্রিল মাস রমজানের মাস, সঙ্গে এইচএসসি পরীক্ষাও রয়েছে। মার্চ মাস ফাঁকা আছে কিনা তাও দেখতে হবে। তবে মার্চ মাস একটি উপযুক্ত সময় হতে পারে। মার্চে পরীক্ষা তেমন একটা নেই। নির্বাচন কমিশনারদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হতে যাওয়ায় আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল।

তবে তফসিল ঘোষণার পূর্বেই বড় দুই দল আওয়ামী লীগ-বিএনপির মেয়র প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের আলোচনা ও আগ্রহের শেষ নেই।

চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়নে আলোচনায় রয়েছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অপরদিকে বিএনপির মনোনয়নে আলোচনায় আছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।

তবে চসিক নির্বাচনে বিএনপির অংশ নেয়া-না নেয়ার ব্যাপারে এখনো দোটানায় রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এদিকে এবারের চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে মাঠ পর্যায়ে অনুসন্ধান এবং নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চসিকের বর্তমান মেয়র এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবারও মনোনয়ন প্রত্যাশী।

একই সঙ্গে আলোচনায় রয়েছেন প্রয়াত সাবেক তিন তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

নওফেল সরাসরি নির্বাচনের আগ্রহ নিজে থেকে প্রকাশ না করলেও দলীয়ভাবে মনোনয়ন দিলে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও সদ্য সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সদ্য একুশে পদকপ্রাপ্ত সুফী মিজানুর রহমানও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার তালিকায় আলোচনায় রয়েছেন। তবে দলীয়ভাবে এই মনোনয়নের একক সিদ্ধান্ত দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রদান করবেন বলে সিনিয়র নেতৃবৃন্দ জানান।

এদিকে, বিএনপির মেয়র নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি এখনো অনিশ্চিত হলেও তাদের মেয়র প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনায় আছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। দল নির্বাচনে এলে এই দু’জনের যে কেউ মনোনয়ন পেতে পারেন বলে নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন।

তবে একই সঙ্গে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নামও আলোচনায় রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০