সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জমজ ২ ভাইয়ের সাথে জমজ ২ বোনের বিয়ে

আকাশবার্তা ডেস্ক :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমজ দুই ভাইয়ের জমজ দুই বোনের বিয়ে হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে তাদের বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা যায়। তারাকান্দা উপজেলার কাকনী গ্রামের রেজাউল করিম হাদী সরকারের জমজ দুই ছেলে লিমন সরকার ও রিপন সরকারের বিয়ে হয় জেলার ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের দুই জমজ মেয়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের সাথে।

জানা যায়, ছোটকাল হতেই হাদী সরকার ও তার স্ত্রীর ইচ্ছে তাদের জমজ ছেলেদের সাথে জমজ দুই বোনের বিয়ে দিবে। একসাথে একদিনে এক অনুষ্ঠানের মাধ্যমে গাঁয়ে হলুদ বিয়ে আর বৌভাত অনুষ্ঠান করবেন। তবে একসাথে যে জমজ মেয়ে পাবেন তেমনটা ভাবেননি কখনো। কিন্তু তাদের সেই স্বপ্ন পুরণ হলো পেয়ে গেলেন জমজ ২ বোনকে।

মেয়ের বাবাও এমন কথা শুনে আনন্দে আত্মহারা, রাজি হয়ে গেল বিয়েতে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৪ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে তারাকান্দার রেজাউল করিম হাদী সরকারের নিজ বাড়িতে বৌভাত অনুষ্ঠান চলছে বলে জানা যায়। দুই ছেলের বাবা রেজাউল করিম হাদী সরকার বলেন, ছেলের বউদের নিজের মেয়ের মত করেই দেখবেন। তাদের সুখের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930