রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ল্যাপটপ-স্মার্টফোন চার্জ এক চার্জারেই

প্রযুক্তি ডেস্ক :

শুধু স্মার্টফোনেই নয়, এবার চার্জারের ক্ষেত্রেও নতুন চমক নিয়ে এলো চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বাজারে নতুন ইউএসবি টাইপ-সি চার্জার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, যেটি ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটে চার্জ দেয়া যাবে।

যেসব ইলেক্ট্রনিক পণ্যে ইউএসবি টাইপ-সি চার্জিং সাপোর্ট রয়েছে সেগুলোতে নতুন এই ৬৫ ওয়াট চার্জার ব্যবহার করা যাবে। চীনের বাজারে সম্প্রতি এই নতুন চার্জার নিয়ে এসেছে শাওমি। ইতিমধ্যেই চীনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই চার্জার বিক্রি শুরু করা হয়েছে।

কোন প্রোডাক্ট চার্জ হতে কত সময় নেবে :
– ১৩ ইঞ্চি অ্যাপল ম্যাকবুক প্রো এই চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করা যাবে মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটে।

– এই চার্জার ব্যবহার করে অ্যাপল চার্জারের থেকে ৫০ শতাংশ কম সময়ে চার্জ দেয়া যাবে আইফোন ১১।

– শাওমির এমআই নোটবুক প্রো ল্যাপটপ সম্পূর্ণ চার্জ হতে এই চার্জার সময় নেবে ২ ঘণ্টা ২৫ মিনিট।

– রেডমি কে২০ প্রো ফোন চার্জ হবে ১ ঘণ্টা ৪০ মিনিটে।

– আইপ্যাড প্রো চার্জ হবে ২ ঘণ্টা ২৮ মিনিটে।

এছাড়াও শাওমির নতুন চার্জার ব্যবহার করে এইচপি, লেনেভো, অ্যাপল, ডেল, স্যামসাং, রেজর ও আসুসসহ বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপে চার্জ দেয়া যাবে সহজেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১