বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরী ধর্ষণ মামলায় আব্দুর রহিম নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও মো. হেলাল নামে অপর এক আসামির ৫ বছরের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ১০ হাজার টাকা ও অপর সাজাপ্রাপ্তের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেকের আরো এক মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ মামলায় শ্যাম সুন্দর নামে অপর আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি খালাস পেয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর (জেলা ও দায়রা জজ আদালত) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

এদিকে রায়ের সময় মামলার প্রধান আসামি আদালতে উপস্থিত ছিলেন না। অপর সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবরে বিয়ের প্রলোভনে কমলনগর হাজিরহাট এলাকার মেঘনা সিনেমা হলে নিয়ে ভিকটিম কিশোরীকে ধর্ষণ করা হয়। পরদিন বিকেলে ভিকটিমের ভাই বাদি হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ( জিআর মামলা নং- ১২২/১৪)।

মামলায় স্থানীয় চরমার্টিন এলাকার বাসিন্দা রফিক উল্øাহর ছেলে আব্দুর রহিম, আবু তাহেরের ছেলে মো. হেলাল ও সন্তোষ প্রকাশের ছেলে শ্যাম সুন্দরকে আসামি করা হয়। পরে পুলিশের অভিযোগ দাখিল ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে দোষী সাব্যস্ত করে আদালত আসামি রহিম ও হেলালের বিরুদ্ধে এ রায় দেন। লক্ষ্মীপুর জজকোর্টের স্পেশাল পিপি আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০