মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

৫ মিনিট শুয়ে থাকতে পারছেন না খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যথার কারণে ৫ মিনিটের বেশি শুয়ে থাকতে পারছেন না বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা।

হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার হাত পুরো বেঁকে গেছে। তিনি দাঁড়াতে পারছেন না। এখানে ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছেন না।

তিনি বলেন, খালেদার জিয়ার ডায়াবেটিস ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য নিঃশর্তে মুক্তি চাচ্ছি। ডাক্তাররা যা বলছে তার কোনোটাই সত্যি নয়। খালেদার উন্নত চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলে হচ্ছে না।

সেলিমা ইসলাম আরো বলেন, সরকারকে বলছি শারিরীক অবস্থা বিবেচনা করে তাকে মুক্তি দিন। ব্যথার কারণে ৫ মিনিটের বেশি শুয়েও থাকতে পারছেন না। বসে থাকতে হচ্ছে তাকে।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান খালেদা জিয়ার বেয়াইন মিসেস ফাতিমা রেজা, ভাগনি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি মিসেস কানিস ফাতিমা, বোন মিসেস সেলিমা ইসলাম।

এর আগে ২৪ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসাধীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০