সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দিল্লিতে তৃতীয়বার ক্ষমতায় কেজরিওয়াল,মোদির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক :

বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারিয়ে টানা তৃতীয় মেয়াদে দিল্লির মসনদে বসছেন আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটের চূড়ান্ত ফল সামনে আসার পরই টুইটারে অভিনন্দন বার্তা দিয়ে মোদী লেখেন, দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য আপ এবং কেজরিওয়ালকে অভিনন্দন। দিল্লিবাসীর আকাঙ্খা পূরণের জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই।

পাল্টা জবাবে মোদীর উদ্দেশে টুইট করেন কেজরিওয়ালও। তিনি লেখেন, ধন্যবাদ স্যর। রাজধানীকে বিশ্বমানের নগরে পরিণত করতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অধীর অপেক্ষায় রইলাম।

মঙ্গলবার ভোটগণনা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই আম আদমি পার্টির (আপ) জয় নিশ্চিত হয়ে যায়। বেলা যত বেড়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে আপের জয়ের ব্যবধানও ততই স্পষ্ট হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930