সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এসএসসির সভায় অনুপস্থিত : ১১ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছর এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে সভায় উপস্থিত না হওয়ায় ১১ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- মর্মে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকার সেনাপল্লী হাইস্কুলের ঢাকা-৮৫, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল ও কলেজ, সরকারি আইটি উচ্চ বিদ্যালয়ের নারায়ণগঞ্জ-২, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের মোগড়াপাড়া, ভুলতা উচ্চ বিদ্যালয়ের ভুলতা কেন্দ্র, জনতা উচ্চ বিদ্যালয় ব্রাক্ষ্মণকালী কেন্দ্র, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের গণবাংলা, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর-৩, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর-৫ কেন্দ্র, ২ নং রামদিয়া উচ্চ বিদ্যালয়ের রামদিয়া কেন্দ্র এবং খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের খাসেরহাট কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সবকেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন না, যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

শোকজের চিঠিতে আরো বলা হয়, কেন্দ্র সচিবদের এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- মর্মে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব পাঠানোর নির্দেশ দেয়া হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930