মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মুজিববর্ষেই পুরো দেশ আলোকিত হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

৬৪ জেলার মধ্যে ৪০ জেলা এবং ৪১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষের মধ্যে বাংলাদেশের সব ঘরে আলো জ্বালবো।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ফেনীতে ১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ১৮টি জেলার ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি কিনকিউবেটর প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে বিদ্যুৎ খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে ৬৪টি জেলা আমাদের। সেখানে ৪০টা জেলা এখন শতভাগ বিদ্যুৎ হয়ে গেল। আর প্রায় ৪১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিতে পারলাম। আর বাকি যেগুলো আছে, এই মুজিববর্ষেই সেগুলোতে আলো জ্বালাব ইনশাল্লাহ। এই বিশেষ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

বুধবার ঢাকা, ফেনী, গোলাপগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর এই সাতটি জেলার শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালেয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম ও বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ নিজ নিজ বিভাগের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০