রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের মামলা

আকাশবার্তা ডেস্ক :

পরিবহন শ্রমিকদের নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের হয়।

মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের আইনজীবী মো. রেজাউল করিম।

বুধবার বিকেলে নিরাপদ সড়ক চাই কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম। মামলা নং- ০৯/২০২০।

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন।

সেদিন শাজাহান খান বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরবো’- যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শাহজাহান খানের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানায় নিরাপদ সড়ক চাই। শাজাহান খানকে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কিন্তু সাবেক নৌমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে ইলিয়াস কাঞ্চন ১১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরেন এবং আবারও শাজাহান খানকে ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

কিন্তু শাজাহান খান বক্তব্য প্রত্যাহার না করায় আজ মানহানি মামলা করলেন ইলিয়াস কাঞ্চন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০